শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আখাউড়া স্থলবন্দরে মৎস্যপণ্য বিষয়ে মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আখাউড়া স্থলবন্দরে মৎস্যপণ্য বিষয়ে মতবিনিময় সভা
আখাউড়া স্থলবন্দরে মৎস্যপণ্য বিষয়ে মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০- এর বিষয়ে মৎস্য রপ্তানিকারক ও সি অ্যান্ড এফ এজেন্টদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল ১১টায় স্থলবন্দরের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি. এম. রাশেদুল ইসলাম। সভাপতিত্ব করেন ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আখাউড়া থানার ওসি (তদন্ত) শাহীনুর ইসলাম, রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহামুদুল হাসান এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম।

সভায় মৎস্য রপ্তানিকারকদের পক্ষে বক্তব্য দেন ফারুক মিয়া, নেসার আহমেদ ভূঁইয়া ও শাহনেওয়াজ শানু। বক্তারা আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সময়োপযোগী করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় আরও বেশি পরিমাণে মাছ রপ্তানি করা গেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে এবং স্থানীয় রপ্তানিকারকরাও সরাসরি লাভবান হবেন। তিনি রপ্তানিকারক ও সি অ্যান্ড এফ এজেন্টদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: