শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভেজাল চিপস তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভেজাল চিপস তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা
ভেজাল চিপস তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা

বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে সিরাজগঞ্জের এস. এস. মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের রামগাঁতি এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার আফিফান নজমু বলেন, প্রতিষ্ঠানটি আলুর বদলে চিপস তৈরিতে ময়দা ব্যবহার করছে। এছাড়া বিষাক্ত কেমিক্যাল ও রং মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি করা হচ্ছিল। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৪১ ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও ক্ষতিকর খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, বিএনপি নেতা একাব্বার আলী আকবর ২০১৯ সালে সদর উপজেলার বনবাড়িয়ার রামগাঁতি এলাকায় বিএসটিআই অনুমোদন ছাড়াই এস. এস. মদিনা পটেটো চিপস কারখানা স্থাপন করেন। দীর্ঘদিন ধরে সেখানে নোংরা পরিবেশে ও ক্ষতিকর রং মিশিয়ে নিম্নমানের চিপস তৈরি করা হচ্ছিল। এ কারখানার শ্রমিকদের কারও মেডিকেল ফিটনেস সনদ নেই। খোলা আকাশের নিচে নানা রঙের চিপস রোদে শুকানো হয়, যেখানে ধুলাবালি, পোকামাকড় ও পাখির মল-মূত্র মিশে যায়। দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করা হচ্ছে চিপস তৈরিতে, আর মেশিনগুলোর নিচে স্যাঁতস্যাঁতে পরিবেশ বিরাজ করছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: