সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা-ছেলের কারাদন্ড

সিরাজগঞ্জের বেলকুচিতে হত্যা মামলায় লাল চাঁন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ের আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
দন্ডপ্রাপ্ত লাল চাঁন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতী দক্ষিণ পাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
এছাড়া একই মামলায় অপর আসামী লাল চাঁনের ছেলে হামিদুল ওরফে সাগরকে দুই বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ের আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় প্রদান করেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এতথ্য নিশ্চিত করে বলেন, বেলকুচি উপজেলার চন্দনগাতী গ্রামের আফাজ উদ্দিনের পরিবারের সঙ্গে প্রতিবেশি লাল চাঁনের পরিবারের বিরোধ চলে আসছিলো। এরই জেরে ২০১৮ সালের ২৬ মার্চ উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে আফাজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় তিন জনকে আসামী করে নিহতের পিতা আফাজ উদ্দিন মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আসামী লাল চাঁনকে যাবজ্জীবন কারাদন্ড ও তার ছেলে হামিদুলকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভোরের আকাশ/জাআ