দিনাজপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

রোববার (২ আগস্ট) শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান ও শাহীন আলী-এর বিদায় উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
দিনাজপুর জেলায় মাঠপর্যায়ে সফলভাবে ছয় মাসের শিক্ষানবিশকাল সম্পন্ন শেষে মো. মেহেদী হাসান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এ এবং শাহীন আলী গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তাদ্বয়ের পেশাগত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি তাঁদের নতুন কর্মস্থলে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান এবং উজ্জ্বল কর্মজীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন।
বিদায়ী কর্মকর্তাগণ দিনাজপুর জেলা পুলিশের সার্বিক সহযোগিতা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশের জন্য পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); মো. আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুর; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ভোরের আকাশ/রই