শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫, ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
গাইবান্ধায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি’ এই স্লোগান নিয়ে গাইবান্ধায় তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।

রবিবার (২৫ মে) ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে কার্যালয় চত্বরে তিন দিনব্যাপী এ ভূমি মেলার উদ্বোধন করা হয়।

পরে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী জহুরুল হক, উপাধ্যক্ষ আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, মেলা চলাকালে সেবা গ্রহীতারা এখানে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ উত্তোলনসহ জমির যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পাবেন। এছাড়া ১৬১২২ নম্বরে ফোন করেও যাবতীয় ভুমি সেবার তথ্য ও অভিযোগ জানাতে পারবেন।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: