শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সোশ্যাল কোহেশন নেটওয়ার্ক (এসসিএন) এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে ‘সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ-বিষয়ক’ জেলা পর্যায়ে পরামর্শ সভা সোমবার খুলনা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় অতিথিরা বলেন, গুজব, অপতথ্য ও ভুলতথ্যরোধে সকলকে সতর্ক থাকতে হবে। ভুয়া তথ্য দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে সঠিক তথ্য প্রচারে জনপ্রিয় ফ্যাক্ট চেকিং প্লাটফর্মগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শ্রম বৈষম্য, নারী নির্যাতন, যৌতুকপ্রথা, বহুবিবাহ, ভূমি অপরাধসহ বিভিন্ন সমস্যা বহু দিনধরে চলে আসছে। এগুলোকে প্রতিরোধে সকলকে কাজ করতে হবে। তারা আরও বলেন, সকল পর্যায়ে শান্তি সম্প্রীতি বজায় রাখা ও প্রতিহিংসা বন্ধ করা দরকার। অনলাইনে উস্কানিমূলক পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শাহদত হোসেন বাচ্চু।

আরও পড়ুন

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ

পরামর্শ সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, যুব ও নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো নাগরিক সমাজ সংগঠনসমূহ, সিএসও ও জেলা প্রশাসনের সহযোগিতা বৃদ্ধি, স্থানীয় সংঘাত ও ঝুঁকি চিহ্নিতকরণ, প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি, বিভিন্ন অংশীজনের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণ এবং যৌথ উদ্যোগের সম্ভাবনা নির্ধারণ ও সমন্বয় কাঠামো শক্তিশালীকরণ।
অনলাইন গুজব দ্রুত ছড়িয়ে পড়া, উস্কানিমূলক পোস্ট ও বক্তব্য, ছোট ঘটনাকে বড় করে তোলা, মধ্যস্থতার অভাব, সহিংসতা ও ব্যাপক ক্ষয়ক্ষতি ও জীবননাশ নিয়ে সভায় আলোচনা হয়। এছাড়া গুজব প্রতিরোধ ও সচেতনতা তৈরি, সংলাপ ও আস্থা গড়ে তোলা, সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক বার্তা ছড়ানো, আগাম সতর্কতা প্রদান, শান্তিপূর্ণ সমাধান প্রচারসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

ভোরের আকাশ/এনউব

জেলা পর্যায়ে পরামর্শ সভা

শেয়ার করুন: