শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৫, ৫:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় ডাকাতদলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  রোবববার রাতে সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ১৯ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২৬ মে) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন-সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির(৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) ও মৃত ইমান আলী শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

পুলিশ জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন সময় সড়ক-মহাসড়কে ডাকাতি করছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে যাত্রা করে। পথে আশুলিয়া, নরসিংহপুর ও বাইপাইল থেকে কিছু যাত্রী ওঠে। প্রায় ১০ নারীসহ ৩৮ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে।

যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশে থাকা আট থেকে ১০ জন ডাকাত ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মোবাইল, নগদ টাকা, সোনা ও অন্য মালামাল লুট করে। তারা বাসটি ঘুরিয়ে ন সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। পরে রাতভর কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়।

মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের সাতদিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: