শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাড়িতে ঢুকে মা-মেয়ের উপর হামলার অভিযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে ছুরি ও লাঠি দিয়ে মা-মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে বাদশা শেখ ও হাফিজুল ইসলামের বিরুদ্ধে।

সোমবার(৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চান্দাইোনা ইউনিয়নের পূর্ব লক্ষিকোলা গ্রামে এ ঘটনা ঘটে। এতে ছমিলা খাতুন (৬০) ও তাঁর মেয়ে মিম খাতুন (১৮) আহত হন। বর্তমানে তাঁরা রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

অভিযোগ সূত্রে জানা যায়, বসতবাড়ি নিয়ে বিরোধের জেরে বাদশা শেখ ছুরি দিয়ে ছমিলা খাতুনের মাথায় আঘাত করেন এবং হাফিজুল ইসলাম লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। মাকে রক্ষা করতে এগিয়ে এলে মিমকেও মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন

মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম

এ ছাড়া মিমের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: