শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে শাপলা চত্বর-সুপারি গলি পর্যন্ত চলছে রাস্তা সংস্কার

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের ঈদগাঁও বাজারের শাপলা চত্বর-কাপড়ের গলি সুপারি বাজার রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলে অনুপোযোগী ছিল। এ রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে এগিয়ে এলেন ইউপি চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনি।

সাধারণ মানুষ  ও ব্যবসায়ীদের যাতায়াত নির্বিঘ্ন করতে পবিত্র রমজান মাসের আগেই চেয়ারম্যান জনি রাস্তা সংস্কারের বিশেষ উদ্যোগ নিয়েছেন। এতে ভাঙাচোরা রাস্তা সংস্কার, গর্ত ভরাট এবং কংক্রিট- বালির  মাধ্যমে সড়ক চলাচল উপযোগী করা হচ্ছে।  এটি মানুষের দুর্ভোগ লাঘব ও ইফতার সময়ে যানজট কমাতেও সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাস্তায় চলাচলরত কজন স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন যাবত এ রাস্তায় চলাচল করতে বহু কষ্ট হতো, একটু বৃষ্টি হলেই একেবারে চলাচলে অনুপযোগী হয়ে পড়তো। তাই জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনি রাস্তাটি মেরামত করে দেয়ার উদ্দোগ নিয়েছেন। আমরা এই রাস্তায় চলাচলরত সাধারণ মানুষ- ব্যবসায়ীরা তার কাছে কৃতজ্ঞ, তার জন্য দোয়া করি।

ইউপি চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনি বলেন, শাপলা চত্বর থেকে সুপারি গলি পর্যন্ত রাস্তাটি ভঙ্গুর হওয়ায় চলাচলে চরম দুর্ভোগের মুখে পড়েন ব্যবসায়ীসহ স্থানীয়রা। তাদের পাশে থেকে এই রাস্তাটি মেরামত করে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি, আগামীতেও সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চাই।

পাশাপাশি উপজেলা প্রকৌশল অফিসকেও ধন্যবাদ জানাই। কারন তারাও জনসাধারণের দুর্ভোগ লাগবে আমাকে সহযোগিতা করেছেন।

 

 ভোরের আকাশ/আ.র

রাস্তা সংস্কার

শেয়ার করুন: