শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পদ্মার ১৯ কেজি পাঙাশ ৩০ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ৩:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
পদ্মার ১৯ কেজি পাঙাশ ৩০ হাজারে বিক্রি
পদ্মার ১৯ কেজি পাঙাশ ৩০ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ১৯ কেজি ওজনের পাঙাশ প্রায় ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়ে মাছটি।

স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে দুপুরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।  কামাল শেখ জেলের জালে মাছটি ধরা পড়ে।

তিনি বলেন, আজ সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে বাহির চর কলার বাগান এলাকায় পদ্মা নদীর মোহনায় জাল ফেলেন।  তাঁর জালে একটি বড় পাঙাশ ধরা পড়ে।  মাছটি বিক্রির জন্য তিনি দৌলতদিয়া ঘাট বাজারের কেছমত মোল্লার আড়তঘরে নেন।  নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার আরিফা মৎস্য ভান্ডারের স্বত্বাধিকারী চান্দু মোল্লা এটি ক্রয় করেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, তিনি দেড় হাজার টাকা কেজি দরে সাড়ে ২৮ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।  বিভিন্ন পরিচিত ব্যক্তিদের মুঠোফোনে যোগাযোগ করে দুপুরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ৫০ টাকা লাভে ১ হাজার ৫৫০ টাকা দরে ২৯ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।  পাঙাশটি দুপুরেই পরিবহনের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/জাআ

১৯ কেজি পাঙাশপদ্মাবিক্রি

শেয়ার করুন: