শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জেলা পরিষদের নতুন প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুরে প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।  

রবিবার  (১৫ মার্চ) সরকারি এক আদেশের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়। এই তালিকায় পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। 

সরকারের এই সিদ্ধান্তের ফলে পিরোজপুর সহ সংশ্লিষ্ট জেলা পরিষদগুলোর প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সেবামূলক কার্যক্রম ত্বরান্বিত করতে এবং উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক তদারকি নিশ্চিত করতেই এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য আজ সারা দেশের ৪২টি জেলায় একযোগে নতুন প্রশাসকদের দায়িত্ব বণ্টন করা হয়। এর মধ্যে পিরোজপুরে দায়িত্ব পাওয়ায় অধ্যক্ষ আলমগীর হোসেন কে নিয়ে স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। জেলা পরিষদের স্থবিরতা কাটিয়ে জনকল্যাণমূলক কাজে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজকের এই নিয়োগ প্রক্রিয়ায় পিরোজপুর  ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে নতুন মুখ নিয়ে আসা হয়েছে। সরকারের এই পদক্ষেপকে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালীকরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/ র.ই


 

প্রশাসক নিয়োগঅধ্যক্ষ আলমগীর হোসেন

শেয়ার করুন: