শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

হেরোইন রাখার দায়ে পৃথক দুটি মামলায় সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।  একই সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এরায় প্রদান করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ি থানার মহিশালবাড়ি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে শাহাদত হোসেন ও একই এলাকার মৃত একরামুল হকের ছেলে ডাবলু এবং গোদাগাড়ি থানার আইআই এলাকার শ্রী গোবিন্দ সিং এর ছেলে শ্রী নিমাই সিং।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ২৫ মে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সলঙ্গা থানা পুলিশ মহাসড়কে টহল দিচ্ছিলো।  এসময় রাজশাহী থেকে আসা একটি মোটরসাইলে গতিরোধ করে তল্লাশী চালায় পুলিশ।  তল্লাশী চলাকালে মোটরসাইকেলের ভিতরে রাখা দুটি ব্যগের মধ্য থেকে ২০০ গ্রাম হেরোইন জব্দ ও মাদক ব্যবসায়ী শাহাদত হোসেন ও ডাবলু কে গ্রেপ্তার করে পুলিশ।

অপর দিকে ২০২০ সালের ২৮ মে সলঙ্গা থানার ধোপাকান্দি ব্রীজ এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায় র‍্যাব ১২ এর সদস্যরা।  

এসময় রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রভেলস এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২১০ গ্রাম হোরোইন সহ শ্রী নিমাই সিংকে গ্রেপ্তার করে র‍্যাব সদস্যরা।  এ ঘটনায় র‍্যাবের ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।  আজ এদুটি মামলায় তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন আদালত।

ভোরের আকাশ/জাআ

মাদক মামলাসিরাজগঞ্জ

শেয়ার করুন: