শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিরামপুরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর যৌথ অভিযানে বিভিন্ন হোটেল ও সেমাই কারখানায় জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে পৌরশহরের ঢাকা মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা এবং দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। অভিযানে নিরিবিলি হোটেল ও ক্লাসিক হোটেলের কারখানায় বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৩ হাজার টাকা ও এক ফলের দোকানে ৫০০ টাকা জরিমানা করা হয়।

পরে পৌর শহরের শান্তি মোড়ে কিরণ সেমাই এবং কৃষ্টচাঁদপুর এলাকায় সৌখিন সেমাই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, সৌখিন সেমাই কারখানায় তেল ও ডালডা ব্যবহার করে সেমাই তৈরি করে তা ঘিয়ে ভাজা বলে বিক্রি করা হচ্ছিল। এ ধরনের প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, কিরণ সেমাই কারখানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং বিরামপুর থানা-এর উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ র.ই

 

জরিমানাতাহমিনা সুলতানা নীলা

শেয়ার করুন: