শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাল্য বিয়ে বন্ধ, বরের বাবাকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৫, ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাল্য বিয়ে বন্ধ, বরের বাবাকে জরিমানা
বাল্য বিয়ে বন্ধ, বরের বাবাকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নয়নপুর গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে ১৪ বছরের কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। এ ঘটনায় বরের বাবাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ১৪ বছর বয়সী কনে স্থানীয় একটি মাদরাসার ছাত্রী। ব্রাহ্মণবাড়িয়া সদর ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়ার নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী এ অভিযান পরিচালনা করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌর এলাকার ভাদুঘর গ্রামের দক্ষিণপাড়ার বরকত আলীর ছেলে মো. নিলয়ের (২০) সঙ্গে কনের বিয়ে ছিল নির্ধারিত। তবে গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে আসলে দুপুর ২টার দিকে কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় বাল্য বিয়েতে রাজি হওয়ায় বরের বাবাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কনের দাদা আনসার আলী এবং বরের বাবা বরকত আলী মুচলেকা দিয়েছেন, ভবিষ্যতে তারা আর বাল্য বিয়ে দেবেন না।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুক্তা গোস্বামী জানান, কনে অপ্রাপ্তবয়স্ক, তার বয়স মাত্র ১৪ বছর।

সদর উপজেলা ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন, বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে এবং বাল্য বিয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: