শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অপহরণকারীকে আটক করে পুলিশে দিল সেনাবাহিনী, অস্ত্র উদ্ধার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৩০ মে ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
অপহরণকারীকে আটক করে পুলিশে দিল সেনাবাহিনী, অস্ত্র উদ্ধার
অপহরণকারীকে আটক করে পুলিশে দিল সেনাবাহিনী, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় সেনাবাহিনী ও পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে আরাফাত হোসেন (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছেন। এসময় অপহরণের দায়ে অভিযুক্ত আমিনুল ইসলাম খোকন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় আমিনুলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, দুইটি দা, একটি ওয়ার কাটার, দুইটি কিরিচ, একটি চাকু ও দুইটি কাস্তে উদ্ধার করা হয়।

আটককৃত আমিনুল উল্লিখিত এলাকার মৃত হাজী মোয়াজ্জেম হোসেনের ছেলে। উদ্ধারকৃত আরাফাত কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাসিয়াখালী গ্রামের বাসিন্দা।

সেনাবাহিনী জানান, আরাফাত হোসেনকে অপহরণ করে আমিনুল ইসলামের বাড়িতে নিয়ে আসে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমিনুলের বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে তাকে আটক করে। আমিনুলকে জিজ্ঞাসাবাদে সে আরাফাতের সন্ধান দেয়। আমিনুলের ঘর থেকে বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে অপহরণকারী, অপহরণের শিকার যুবক ও অস্ত্রগুলো সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, সেনাবাহিনী একজন অপহরনকারী, উদ্ধারকৃত অপহৃত ব্যক্তি ও বন্দুকসহ দেশীয় অস্ত্র থানায় হস্তান্তর করেছে। আসামি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। মামলা রুজু শেষে তাকে আদালতের নিকট সোপর্দ করা হবে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: