শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিলমারীতে ১০ দিনে ৩ মোটরসাইকেল চুরি,পুলিশি টহল জোরদারের দাবি স্থানীয়দের

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ৮:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কুড়িগ্রামের চিলমারীতে মাত্র ১০ দিনের ব্যবধানে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে। একের পর এক চুরির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, পর্যাপ্ত পুলিশি টহলের অভাব এবং অপরাধ দমনে কার্যকর তৎপরতা না থাকায় চোরচক্র নির্বিঘ্নে সক্রিয় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৫ জুলাই) যোহরের নামাজের সময় একটি মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এর দুই দিন আগে শুক্রবার (৩ জুলাই) থানাহাট কাঁচাবাজারের সামনে থেকে একটি ডিসকাভার মোটরসাইকেল চুরি যায়। এর আগে ২৪ জুন উপজেলা পরিষদ চত্বর থেকে দিনের বেলায় আরও একটি ডিসকাভার মোটরসাইকেল চুরি হয়। অল্প সময়ের ব্যবধানে ধারাবাহিক এসব ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও চোর শনাক্ত কিংবা চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। তাদের দাবি, গত কয়েক মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের আনাগোনা বেড়েছে। এর প্রভাবে চুরি ও ছিনতাইসহ নানা অপরাধের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রাতে চিলমারী ও থানাহাটের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পর্যাপ্ত পুলিশি টহল না থাকায় অপরাধীরা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ তাদের।

স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বলেন, "চিলমারীর মতো শান্ত এলাকায় কয়েক দিনের ব্যবধানে তিনটি মোটরসাইকেল চুরি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমরা এখন নিজেদের সম্পদের নিরাপত্তা নিয়েই শঙ্কিত। দ্রুত চোরচক্রকে আইনের আওতায় আনা না হলে সাধারণ মানুষের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।"

আরও পড়ুন

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালুর সম্ভাব্য সময়

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের প্রতিনিধিরা বলেন, ধারাবাহিক চুরির ঘটনা প্রমাণ করে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা প্রয়োজন। তাদের দাবি, সক্রিয় চোরচক্রকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার বলেন, "এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। গত বছরের একটি মোটরসাইকেল চুরির মামলা রয়েছে, সেটি নিয়েও কাজ চলছে। হরিপুর সেতু চালু হওয়ার পর সুন্দরগঞ্জ এলাকা থেকে অপরাধীরা এদিকে এসে এসব ঘটনা ঘটানোর সুযোগ পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।"

ভোরের আকাশ/এনউব

পুলিশি টহল

শেয়ার করুন: