শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ মার্চ) বিকালে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদির সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মুস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী শহিদুল আলম বাহাদুর, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, জামায়াত নেতা অধ্যাপক ফারুক আহমদ, উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, সহকারী সেক্রেটারি তৈয়ব উদ্দিন, জামায়াত নেতা মাস্টার নুরুল হক, উপজেলা শিবির সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ, ঈদগাঁও ইউনিয়ন নায়েবে আমির মাওলানা ফাজেল ইবনে শরিফ, সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, ঈদগাঁও ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল, ইসলামাবাদ প্রার্থী জয়নাল আবেদীন এবং সাংবাদিক ইমাম খাইর প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো হতাশ হতে পারে না। তারা দাবি করেন, পূর্বের চেয়ে দ্বিগুণ পরিশ্রম ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে সফলতা অর্জন করতে হবে।

বক্তারা আরও বলেন, অতীতে জামায়াতকে ধ্বংস করার চেষ্টা করতে গিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাই কোনো ষড়যন্ত্রই ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না।

ভোরের আকাশ/এসএইচ

ঈদগাঁও

শেয়ার করুন: