শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভান্ডারিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

আধুনিক কৃষি ব্যবস্থাপনা,জলবায়ু সহনশীল কৃষি এবং বিষমুক্ত আধুনিক কৃষির ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)  প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 

ভান্ডারিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৭ এপ্রিল ) দিনব্যাপী উপজেলা পরিশোধ  হল রুমে  এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়।

 উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নজরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সৌমিত্র সরকার, বরিশাল অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মুহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মোঃ মাইনুল হাসান ও ভান্ডারিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিলন প্রমুখ।

বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কংগ্রেসে কৃষকের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়।

কংগ্রেসে কৃষক প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের প্রতিনিধি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে  অংশগ্রহন কারীদের যাতায়াত ভাতা, ব্যাগ সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।

ভোরের আকাশ/ র.ই


 

কর্মশালামো. নজরুল ইসলাম

শেয়ার করুন: