শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহম্মদপুর

বিভেদ ভুলে এক কাতারে উপজেলা বিএনপি

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপিতে বইছে নতুন প্রাণের জোয়ার। দীর্ঘদিনের অভ্যন্তরীণ গ্রুপিং ও বিভাজনের অবসান ঘটিয়ে দলের স্বার্থে এক কাতারে শামিল হয়েছেন উপজেলার শীর্ষস্থানীয় সকল নেতৃবৃন্দ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিশেষ উদ্যোগে এই গ্রুপিং নিরসন অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় মহম্মদপুর সদর উপজেলার মেজর হান্নান মার্কেটের সামনে আয়োজিত এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সভাপতি আলী আহমেদ। দীর্ঘ সময় পর বিবাদমান পক্ষগুলোকে একই মঞ্চে হাসিমুখে দেখে তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী এবং মাগুরা-১ আসনের প্রার্থী মনোয়ার হোসেন খান। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ব্যক্তিগত কোনো ভেদাভেদ এখন আর নেই। আগামী দিনের লড়াই-সংগ্রামে মহম্মদপুর বিএনপি এখন এক ও অভিন্ন।
বিশেষ এই ঐক্য সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পিকুল খান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু এবং সাবেক সদস্য সচিব মো. আখতারুজ্জামান আখতার প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজক রবিউল ইসলাম নয়ন বলেন, শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মাগুরার মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা এখন ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ। মহম্মদপুরে আর কোনো বিভাজন নেই। উপজেলা বিএনপির এই ঐক্যের ফলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে এবং সাধারণ নেতাকর্মীদের মনোবল বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

ভোরের আকাশ/র.ই


 

বিএনপিআলী আহমেদ

শেয়ার করুন: