শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু সারিয়াকান্দি-মাদারগঞ্জ রুটে নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

‎‎রোববার দুপুর ১২টায় সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের আয়োজনে মডেল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের সভাপতি সাহাদাত জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফরুল সাদিকের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মাছুদুর রহমান হিরু মন্ডল।

‎​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সারিয়াকান্দি-মাদারগঞ্জ যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ আমাদের প্রাণের দাবি। এখানে সেতু নির্মাণ করা হলে বগুড়া, জামালপুর ও ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। 

এতে যমুনার দুই পারের মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি যানজট ও জন দুর্ভোগ কমে আসবে এবং কৃষিপণ্যসহ ব্যবসা-বাণিজ্যের দ্রুত পরিবহন নিশ্চিত হবে। এ সময় তিনি দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।

‎‎​মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদত হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল এবং সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের সাংবাদিক ইমরান হোসেন রুবেল, সুমন কুমার সাহা, তাজুল ইসলাম, জুয়েল রহমান, সামিউল ইসলাম সনি ও ফরহাদ হোসেন প্রমুখ।

আরও পড়ুন

রংপুরে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও

‎এ সময় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী মুকুল, সাংবাদিক আমিনুল ইসলাম হিরুসহ উপজেলার চরাঞ্চল ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/রই 

‎

শাহজাহান আলী মুকুল

শেয়ার করুন: