শ্রীপুরে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে সাকিব(১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ি বাজারের একটি প্রাইভেট হাসপাতাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাকিব উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের জয়নারায়ন পুর গ্রামের মৃত সেলিমের ছেলে।
তিনি আজ সকাল দশটার দিকে তিন বন্ধুর সাথে বের হয়ে নিখোঁজ হন। দুপুরে স্বজনরা খবর পেয়ে ওই ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের মানিক ব্রীজের নিচ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, আজ সকাল দশটার দিকে সাকিব তিন বন্ধুর সাথে বের হয়ে নিখোঁজ হয়। দুপুরে স্বজনরা খবর পেয়ে ওই ব্রীজের নিচে সাকিবকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে রাজাবাড়ি বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ওই হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর নিহত সাকিবের সাথে থাকা তিন বন্ধু পলাতক রয়েছে।
নিহতের চাচাতো ভাই মজিবুর রহমান জানান, সাকিব সকালে তিন বন্ধুন সাথে বের হয়ে নিখোঁজ হয়। দুপুরে খবর পেয়ে চিনাশুকানিয়া মানিক ব্রীজের নিচ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার শরিরে আঘাতের চিহ্ন রয়েছে। সাকিবের সাথে থাকা বন্ধুরা পালিয়েছে। ঠিক কিভাবে তার মৃত্যূ হয়েছে ঠিক বলতে পারছিনা।
শ্রীপুর থানার এসআই মো. লুৎফুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। তার শরিরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে সরেজমিনে যাচ্ছি ।তদন্তের পর বিস্তারিত জানা যাবে। পরবর্তি আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
ভোরের আকাশ/ র.ই