শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া-১

স্বাধীনতার পর প্রথম জিতলো ধানের শীষ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এম এ হান্নান। স্বাধীনতার পর এ আসনে এবারই প্রথম বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে কোনো প্রার্থী বিজয়ের মুখ দেখলেন। বৃহস্পতিবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট শেষে গণনা সম্পন্ন করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে এম এ হান্নান পেয়েছেন ৬৯ হাজার ২৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৫ হাজার ৫৬৮ ভোট। ফলে ৩৩ হাজার ৬৮৭ ভোটের উল্লেখযোগ্য ব্যবধানে জয় অর্জন করেন এম এ হান্নান।

রাজনৈতিক জীবনে এম এ হান্নান গোকর্ণ ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৩ হাজার ৮২৭ জন। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ১৮৬টি ভোট পড়েছে, যা মোট ভোটারের প্রায় ৫৩ শতাংশ। অন্য প্রার্থীদের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম ২৩ হাজার ২২৯ ভোট এবং বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়ে কলার ছড়ি প্রতীকে ১৭ হাজার ১৩৪ ভোট পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনটি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক মৎস্যমন্ত্রী মরহুম ছায়েদুল হকের দখলে বহু বছর ছিল। এর আগে এখানে জাতীয় পার্টির লাঙ্গলে কিছুটা জোয়ার ছিল। প্রথমবারের মতো বিএনপি প্রার্থী ধানের শীষ নিয়ে বিজয়ী হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। 

প্রসঙ্গত, এখানে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ভোটার সংখ্যা অন্যান্য জায়গার চেয়ে তুলনামূলক বেশি।

ভোরের আকাশ/ র.ই
 

ধানের শীষএম এ হান্নান

শেয়ার করুন: