শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে ঘুষ চেয়ে হাজতে গেলেন ‘ভুয়া পুলিশ’

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৫, ১১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে ঘুষ চেয়ে হাজতে গেলেন ‘ভুয়া পুলিশ’
গোপালগঞ্জে ঘুষ চেয়ে হাজতে গেলেন ‘ভুয়া পুলিশ’

গোপালগঞ্জে সদর উপজেলায় পুলিশের পরিচয় দিয়ে ঘুষ দাবি করা এক যুবককে আটক করার পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান। আটক উৎপল মণ্ডল (৪২) ওরফে গৌতম মণ্ডল মুকসুদপুর উপজেলার দিস্তাইল গ্রামের নিরাপদ মণ্ডলের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান ওই ‘ভুয়া’ পুলিশ সদস্যকে আটকের তথ্য নিশ্চিত করে জানায়, তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার টেইলারিং শপের মালিক মনোতোষ মন্ডলকে বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত হোসেন দিদার হত্যা মামলায় আপনাকে অজ্ঞাত আসামি করা হয়েছে। কিছু টাকা-পয়সা দিলে আপনাদের ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। মনোতোষ মন্ডলের কাছে ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

ওসি বলেন, পুলিশ পরিচয় দিয়ে টাকা দাবি করার অপরাধে উৎপল মণ্ডল ওরফে গৌতম মন্ডলকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে পুলিশের উপপরিদর্শকের একটি ভুয়া আইডি কার্ড জব্দ করে পুলিশ। তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।

এর মধ্যে তিনটি মামলা হচ্ছে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা মামলা। পরে তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় প্রতারণা মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: