শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আটক ২

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৫, ৭:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আটক ২
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আটক ২

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশদের সঙ্গে ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার।

পরে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুকসহ মো. ইসহাক ও জাবেরকে গ্রেপ্তার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার।

তিনি বলেন, বুধবার (২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকস্থ এলাকায় নুর কামাল ও ইসমাইল গ্রুপের ৭-৮ জন সদস্য একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে এক রোহিঙ্গা ছেলেকে ছুরিকাঘাত করে। এসময় রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ২-৪ রাউন্ড ফাঁকা গুলি করে। এই সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

এসময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। গোলাগুলির একপর্যায়ে ডাকাত দলের এক সদস্যের হাতের কবজিতে গুলি লাগে। পরবর্তীতে পুলিশ সদস্যরা ডাকাত দলকে আটকের লক্ষ্যে ধাওয়া দিলে তারা পাহাড়ের দিকে পালানোর সময় দুটি একনলা বন্দুকসহ মো. ইসহাক ও মো. জাবেরদের স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আটক করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: