শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পীরগঞ্জে নব-নির্বাচিত এমপি’র পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন। 

সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন রংপুর-৬ পীরগঞ্জ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাওলানা নুরুর আমীন। উদ্বোধনের পর তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অংশ পরিষ্কার করেন। এ সময় দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ গ্রহন করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে সাংবাদিকদেও বলেন, “আমিরে জামায়াতের নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচীর  মূল লক্ষ্য শুধু বাহ্যিক ময়লা পরিষ্কার করা নয়; মানুষের মনের ভেতরের ময়লা ও অনিয়ম দূর করাও একটি বড় উদ্দেশ্য। পরিচ্ছন্নতা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব।”

তিনি আরও বলেন, একটি স্বাস্থ্য কেন্দ্র পরিচ্ছন্ন থাকলে রোগীরা যেমন মানসিক স্বস্তি পান সেই সাথে চিকিৎসা সেবার মানও উন্নত হয়। নিজের এলাকা পরিষ্কার রাখা প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এ সময় তিনি বলেন, “জনগণের সেবক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য।” 

দেশ থেকে সব ধরনের আবর্জনা, দুর্নীতি ও অনিয়ম দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন।

ভোরের আকাশ/ র.ই

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সমাওলানা নুরুর আমীন

শেয়ার করুন: