শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর আত্রাইয়ে শওকত আলী মোল্লা (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ৬টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই উপজেলার মহাদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত শওকত আলী মোল্লা উপজেলার মহাদীঘি উত্তরপাড়া হাজীপাড়া গ্রামের ইয়ার বক্স মোল্লার ছেলে।

ভুক্তভোগী জানান, সান্তাহার থেকে দোকানের মালামাল কিনতে তিনি ভোরে বাড়ি থেকে বের হয়ে ভাঙা ব্রিজ এলাকায় যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা ২৫-৩০ বছর বয়সী দুই ছিনতাইকারী তার সামনে এসে ছুরি দেখিয়ে টাকা দাবি করে। 

তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তার ডান হাতে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৩১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর করিম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। 

ভোরের আকাশ/ র.ই

 

টাকা ছিনতাইশওকত আলী মোল্লা

শেয়ার করুন: