শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৪ দফা দাবিতে পাবনায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গ্যাসের সংকট নিরসন, বিদ্যুতের লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণসহ চার দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে পাবনার ১১ দলীয় ঐক্য।

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

‎স্মারকলিপিতে বলা হয়, গ্যাসের সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং কথিত ‘ভূতুড়ে বিল’ সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করেছে।

‎এতে আরও বলা হয়, বাজারে কার্যকর নিয়ন্ত্রণের অভাব ও সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে চাল, ডাল, আটা, ডিম, মাছ, সবজি, ভোজ্যতেল, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

‎স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যমান পরিস্থিতির দ্রুত সমাধান না হলে দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে।

আরও পড়ুন

টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

‎১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো অবিলম্বে গ্যাস সংকট ও বিদ্যুতের লোডশেডিং নিরসন করে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা; বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং অতীতের কথিত ভূতুড়ে বিল বাতিল করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া; নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজারে কঠোর নজরদারি, সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং টিসিবির কার্যক্রম জোরদার করা; এবং জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্য জনবান্ধব পর্যায়ে নির্ধারণ করা।

‎স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এসএম সোহেল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাবনা জেলা শাখার আহ্বায়ক খন্দকার আক্তার হোসেন (লেবু), বাংলাদেশ খেলাফত মজলিসের পাবনা জেলা শাখার আমির মুফতি মো. ওয়ালি উল্লাহ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পাবনা জেলা শাখার সভাপতি মো. আব্দুল মজিদ মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

ভোরের আকাশ/রই 
 

খন্দকার আক্তার হোসেন

শেয়ার করুন: