শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়ির সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে পুশইন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৮ মে ২০২৫, ৪:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে পুশইন
খাগড়াছড়ির সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে পুশইন

খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ির কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ করেছে বিএসএফ। 

বুধবার (৭ মে) ভোরে জোরপূর্বক ভারতীয়দের বাংলাদেশে প্রবেশ করানো হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে জেলার মাটিরাঙা উপজেলার গুমতি ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ৩টি পরিবারের আনুমানিক ২৭জন ভারতীয় নাগরিক। এদের অধিকাংশই নারী ও শিশু। ভারতীয় নাগরিকরা বাংলাদেশ সীমান্তবর্তী জনৈক আবু তাহের এর বাড়িতে আশ্রয় নেয়। 

স্থানীয় বাসিন্দা আবু তাহের জানান, ভারতীয়দের গুজরাট থেকে ত্রিপুরায় নিয়ে আসে বিএসএফ সদস্যরা। পরে সেখান থেকে গভীর রাতে কাঁটাতারের বেড়া পার করে ছেড়ে দেয়। ভোরে আজানের শব্দ শুনে তারা বাংলাদেশে ঢুকে তার বাড়িতে আশ্রয় নেয়। পরে সকালে তিনি তাদেরকে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের বাড়িতে নিয়ে যান। 

সূত্র আরও জানায়, একইভাবে বুধবার রাতে মাটিরাঙা উপজেলার তাইন্দং সীমান্ত দিয়ে আরো ১৪ জন ও পানছড়ি দিয়ে ২৫ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ করা হয়েছে। তারাও বিজিবি‘র জিম্মায় রয়েছে। 

এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, মানবিক কারণে নারী ও শিশুদের কথা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে থাকা খাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: