শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে এক রাতেই ৮ গরু চুরি, আতঙ্কে খামারিরা

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ৬:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক রাতে খামারির  আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার  দিনগত রাতে ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা গ্রামের আবদিয়া এগ্রো নামে একটি খামার থেকে গরুগুলো চুরি হয়। এতে ওই এলাকায় খামারিদের মধ্যে গরুচুরি আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিয়ে আজ(২ অক্টোবর) বৃহস্পতিবার সকালে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আবদিয়া এগ্রোর মালিক মো. আরিফ হোসেন সায়মন।

খামারের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের চার সদস্য বুধবার দিনগত ভোররাত সাড়ে ৪ টার দিকে খামারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। খামারে থাকা ৮ টি ষাঁড় গরু  নীল রঙের একটি পিকাবভ্যানে ভরে নিয়ে যায় চোর চক্র।

খামারের কর্মচারী(পাহাড়াদার) আল-আমিন(৪০) বলেন,'রাত ২ টা পর্যন্ত আমি সজাগ ছিলাম। দুইটার পর হঠাৎ ঘুমিয়ে পড়ি। সকাল ৭ টার দিকে ঘুম থেকে উঠে দেখি খামারের বেড়ায় মুড়ানো পর্দা খোলা অবস্থায় পড়ে আছে। তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে দেখি খামারের দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখি একটা গরুও নেই খামারে।

খামারের  মালিক মো. আরিফ হোসেন সায়মন(৩৭)বলেন, ‘ সকাল ৭ টার দিকে খামারের পাহাড়াদার আল-আমিনের ফোনে আমার ঘুম ভাঙে। দৌড়ে খামারে এসে দেখি সব গরু চুরি হয়ে গেছে। এ সময় আমাদের ডাক-চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসে। ফজরের আজানের সাথে সাথেই খামার থেকে গরুগুলো চুরি হয়। সিসিটিভির ফুটেজে  শুনা গেছে ফজরের আজানের আওয়াজ ,শুনা যায় গরুর হাম্বা হাম্বা শব্দও। খামারে থাকা ৮ টি গরুর আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। অনেক কষ্ট করে তিলে তিলে আমি খামারটি গড়ে তুলেছিলাম। কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন খামারি সায়মন। তিনি চরনিখলা গ্রামের হারেস সরকারের ছেলে।

ঘটনাস্থলে উপস্থিত অনেকে জানান, চুরির ঘটনার পর তারা গরু নিয়ে দুশ্চিন্তা ও আতঙ্ক আছেন। খামারির লিখিত অভিযোগের প্রেক্ষিতে দুপুরে সরেজমিন পরিদর্শনে আসেন ঈশ্বরগঞ্জ থানার ওসি।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান  বলেন,'অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল সরেজমিনে খামার পরিদর্শন করেছি। খামারির অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজুর প্রস্তুতি চলছে। খামারির গরুগুলো উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/তা.কা

খামারিরাআতঙ্কেঈশ্বরগঞ্জেগরু চুরি

শেয়ার করুন: