শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে স্বর্ণ কারিগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ৬:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারে ‘নিউ মাতৃ শিল্পালয়’ নামের একটি স্বর্ণের দোকান থেকে বিজয় চন্দ্র ঘোষ (৪৫) নামে এক স্বর্ণ কারিগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাইমচর থানা পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে দোকানের গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ​নিহত বিজয় চন্দ্র ঘোষ মতলব উত্তর উপজেলার নায়েরগাঁও এলাকার জহর লাল চন্দ্র ঘোষের ছেলে। তিনি গত দুই বছর ধরে হাইমচর উপজেলার আলগী বাজারস্থ আলিফ গোল্ড মার্কেটের নিউ মাতৃ শিল্পালয়ে কারিগর হিসেবে কর্মরত ছিলেন এবং দোকানটিতেই রাত্রিযাপন করতেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকানের মালিক ও ভিকটিমের শ্যালক বিকম চন্দ্র ঘোষ দোকান বন্ধ করে বাড়িতে যান। এরপর শনিবার সকালে দোকান খুলতে এসে বিকম চন্দ্র দেখেন দোকানের সাটার খোলা এবং কলারস্যুপ গেট তালাবদ্ধ। তিনি ভেতরে বিজয় চন্দ্রকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে বিকল্প চাবি দিয়ে ভেতরে ঢুকে দেখতে পান, সিলিং ফ্যানের সাথে নাইলনের রশিতে বিজয় চন্দ্রের মরদেহ ঝুলছে।

​খবর পেয়ে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মৃতদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

প্রাচীন কয়েন বিক্রির নামে প্রতারণা, উদ্ধার স্বর্ণসদৃশ ৬ মূর্তি

​হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোরের আকাশ/র ই

 

মোহাম্মদ নাজমুল হাসান

শেয়ার করুন: