শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ৬ জনকে বাংলাদেশে পুশইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই অপচেষ্টা বিজিবির দৃঢ় অবস্থানের কারণে ভেস্তে যায়।

বিজিবি জানিয়েছে, ভোর ৫ টার দিকে সীমান্ত পিলার ৫৫/এমপি বরাবর অবস্থিত গেইট দিয়ে ৫৯ ব্যাটেলিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৬ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। যাদের মধ্যে ৪ জন পুরুষ এবং ২ জন নারী।

বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবির সামন্তা বিওপি'র টহল দলের নজরে আসে বিষয়টি। ওই সময় বিজিবির টহল দল প্রথমে ওই ৬ জনকে বাংলাদেশে প্রবেশে বাঁধা দেয়। এসময় ওই ৬ জন জিরো লাইনের ওপারে ভারতের ৩০ গজ অভ্যন্তরে অবস্থান করে।

আরও পড়ুন

টঙ্গী চেরাগ আলীতে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নিয়ে বিতর্ক, অন্যত্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. রফিকুল আলম বলেন, সার্বিক বিষয়টি বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সামন্তা সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ভোরের আকাশ/রই 


 

কর্ণেল মো. রফিকুল আলম

শেয়ার করুন: