শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুতুবদিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও কার্তুজ উদ্ধার, আটক ১

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় র‌্যাব-১৫ এর অভিযানে দুইটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তি বা অপরাধচক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ থেকে কুতুবদিয়া সরকারি কলেজগামী সড়কের প্রবেশমুখে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নজর আলী মাতবরপাড়ার বাসিন্দা নিজাম উদ্দিন (৪৫)কে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটক ব্যক্তির কাছ থেকে একটি ব্যবহারের উপযোগী দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, একটি মরিচাধরা পুরোনো বন্দুক এবং ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় র‌্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের ডিএডি প্রশান্ত কুমার ঘোষ বাদী হয়ে কুতুবদিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এ) ও ১৯(এফ) ধারায় কুতুবদিয়া থানায় মামলা (নং-১৮) রুজু করা হয়।

আরও পড়ুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

কুতুবদিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রমে পাঠানো হয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের প্রকৃত উৎস, কী উদ্দেশ্যে সেগুলো সংরক্ষণ করা হয়েছিল এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

কুতুবদিয়া

শেয়ার করুন: