জামালপুর সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল ও ভারতীয় গরু উদ্ধার

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ভারতীয় গরু উদ্ধার হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে সীমান্তবর্তী এলাকা থেকে আসামি বিহীন এসব ফেনসিডিল ও গরু উদ্ধার করা হয়।
জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলা বাজার বিওপির বিজিবির সদস্যরা ১০৬৫ সীমান্তের কাছে চর নতুন বন্দর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে বিজিবি।
অপরদিকে একই রাতে দাঁতভাঙা বিওপির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযানে সীমান্তবর্তী কাউনিয়ার চর এলাকা থেকে একটি ভারতীয় গরু উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
ফেনসিডিল ও ভারতীয় গরু উদ্ধারের ঘটনায় মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/ এনউব