শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে ৫ এমপির শোক

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত মরমী সাধক হাসন রাজার প্রপৌত্র, সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা দেওয়ান শামসুল আবেদীন (৮০) আর নেই।  

রোববার (২৬ এপ্রিল) রাত ১১টায় সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়াস্থ  নিজ বাসভবনে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত  অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমের চাচা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির জেলা সভাপতি দেওয়ান ইছকন্দর রাজা চৌধুরী সুবক্ত রাজা ভাতিজা দেওয়ান শামসুল আবেদীন এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

সোমবার (২৭ এপ্রিল) শহরের তেঘরিয়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরিবারে ৯ ভাই ও ৫ বোনের মধ্যে জেষ্ট সন্তান ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় সজন রেখে গেছেন। 

দেওয়ান শামসুল আবেদীন ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকা (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) থেকে ধানের শীষ প্রতিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নে দ্বিতীয় জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর মৃত্যু সংবাদে সুনামগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। 

এদিকে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল,সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন পৃথক পৃথক বিবৃতিতে সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুগভীর শোক প্রকাশ ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

ভোরের আকাশ/ র.ই

 

 

মৃত্যু,দেওয়ান শামসুল আবেদীন

শেয়ার করুন: