শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশাল

জয়ের ব্যাপারে আশাবাদী ফয়জুল করীম

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, জনগণের ব্যাপক সাড়া ও সমর্থনে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি একটি বৈষম্যহীন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, উন্নয়নমুখী “নতুন বরিশাল” গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বরিশালের সাধারণ মানুষ মিথ্যা মামলা, হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন। তিনি নির্বাচিত হলে নিরপরাধ মানুষের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন বরিশালের বিভিন্ন অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা হবে। তিনি বলেন, পরিকল্পনার অভাব, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে বহু প্রকল্প মাঝপথে থেমে আছে, যার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

মুফতী ফয়জুল করীম বাসীর কাছে একটি সমৃদ্ধ বরিশাল গড়ার লক্ষে হাতপাখায় ভোট আহবান করেন।

ভোরের আকাশ/ র.ই
 

বিজয়ীমুফতী ফয়জুল করীম

শেয়ার করুন: