শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

বাবুল আহমেদ, মানিকগঞ্জ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
মানিকগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

মানিকগঞ্জের হরিরামপুরে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ; যাদের একজন স্বেচ্ছাসেবক দলের নেতা। রোববার রাত ২টার দিকে উপজেলার হরিরামপুর-ঝিটকা সড়কের সাকুচিয়া থেকে ৯০টি ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চালা ইউনিয়নের বলর্দী গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রাজিব (২৮), কুন্দুরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাহবুব আলম শুভ (৩৫), চালা গ্রামের সাদেক খন্দকারের ছেলে খন্দকার রফিকুল ইসলাম ওরফে রফিক দরবেশ (৫৬) ও ইজদিয়া গ্রামের আদমউদ্দিনের ছেলে হরিরামপুর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহব্য়ক মো. হারুন (৩৫)।

মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান বলেন, “আটক হওয়ার বিষয়টি শুনেছি। দলের কেউ বিতর্কিত কাজ করে থাকলে কোনো ছাড় নয়। দোষী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, হরিরামপুরের সাকুচিয়া থেকে ডিবি পুলিশ চারজনকে মাদকসহ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: