শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লৌহজংয়ে নিখোঁজ বাল্কহেড উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে জব্দ করা দুটি বাল্কহেড নিখোঁজ হওয়ার পর পুনরায় উদ্ধার করেছে পুলিশ। পূর্বেও পুলিশের জিম্মায় ছিল। বর্তমানে বাল্কহেড দুটি পুলিশ প্রশাসনের জিম্মায় রয়েছে।

জানা যায়, ৩ মার্চ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্কহেড দুটি জব্দ করা হয়। সে সময় প্রতিটি বাল্কহেডে প্রায় ১০ হাজার ঘনফুট বালু মজুদ ছিল। জব্দের পর থেকে সেগুলো পুলিশের জিম্মায় রাখা হয়। কিন্তু রহস্যজনকভাবে বাল্কহেড পুলিশের জিম্মা হতে  উধাও হয়ে যায়। 

এরপর ২ এপ্রিল হঠাৎ করেই বাল্কহেড দুটি উধাও হয়ে যায় বলে জানা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। বাল্কহেড দুটির মালিক শরীয়তপুরের ইমরান নাফিজ ও আইয়ুব বেপারী।

পরবর্তীতে ৩ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ অভিযান পরিচালনা করে বাল্কহেড দুটি উদ্ধার করে। উদ্ধারকালে দেখা যায়, একটি বাল্কহেডে বালু ভর্তি অবস্থায় থাকলেও অপরটি ছিল সম্পূর্ণ খালি।

এদিকে স্থানীয়দের অভিযোগ, জব্দের পর একপর্যায়ে আর্থিক লেনদেনের মাধ্যমে বাল্কহেড দুটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে বিষয়টি সামনে এলে আবার সেগুলো উদ্ধার করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের দাবি, জব্দ হওয়া বাল্কহেড নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে উদ্ধার হওয়া পুলিশের তদারকির ঘাটতির ইঙ্গিত দেয়। একই সঙ্গে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, বাল্কহেড দুটি বালুসহ উধাও হয়ে যাওয়ার বিষয় আলফা ৩ এর সাথে যোগাযোগ করতে বলেছেন। এই ঘটনার সাথে পুলিশ প্রশাসন জড়িত নয় বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।

লৌহজং উপজেলা সহকারি কমিশনার ভূমি বাসিত সাত্তার জানান , বাল্কহেড দুটি যথাযথ আইন মেনেই জব্দ করা হয়। ৩ জনকে সাজা দেয়া হয় এবং বাল্কহেড দুটি নিলামে দেয়ার আদেশ করা হয়েছে। কিন্তুবাল্কহেড দুটি হঠাৎ উধাও হয়ে যায়র ঘটনা ঘটনায় জটিল সমস্যা সৃষ্টি হয়। বাল্কহেড দুটি জব্দ করার পর থেকে পুলিশের জিম্মায় ছিল।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু জানান, বিষয়টি আমার নলেজে আছে। তবে নিলামের জন্য সকল প্রক্রিয়া শেষ করা হয়েছে। যে কোন সময় বাল্কহেড দুটি নিলামে দেয়া হবে।

ভোরের আকাশ/ র.ই

 

বাল্কহেডমো. মনিরুল ইসলাম

শেয়ার করুন: