বরিশাল সদর হাসপাতালের সভাপতি হলেন এমপি মজিবুর রহমান সরোয়ার

বরিশাল বাসির আশা আকাঙ্ক্ষার একটি নির্ভরযোগ্য নাম এ্যাড মজিবর রহমান সরওয়ার । তিনি গত ৪৫ বছরের অধিককাল বরিশাল বিএনপির অভিবাবক এর মত দায়িত্ব পালন করতে গিয়ে ৫ বার জনগণের প্রত্যক্ষ ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়েছেন বরিশাল এর প্রথম সিটি মেয়র হিসাবে। দায়িত্ব পালন করেছেন জাতীয় সংসদের হুইপ এর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা অধিদপ্তর তাকে বরিশাল জেনারেল হাসপাতাল এর সভাপতির দায়িত্ব দেয়ায় এ্যাড মজিবর রহমান সরওয়ার এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রধান মন্ত্রী তারেক রহমান এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তিনি জনগণের কাছে প্রতিশ্রুতি দিতে চান চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য তিনি নিরলস পরিশ্রম করে যাবেন।
ভোরের আকাশ/ইউএম