শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে জমি  নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে নায়েব আলী মোল্লা (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১১টার দিকে উপজেলার মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নায়েব আলী মোল্লা উপজেলার মালিয়াট গ্রামের আব্দুল মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, নায়েব আলী মোল্লার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের ইউনুস আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে মালিয়াট গ্রামের মাঠে জমি নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষ বাকবিতন্ডায় লিপ্ত হয়। এসময় ইউনুস আলী ও তার ছেলে আলামিন হোসেন লাঠি দিয়ে নায়েব আলীর মাথায় আঘাত করে। তারপরই  মাঠে নায়েব আলী মাটিতে লুটিয়ে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয় ও তার স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি ।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: