শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের ৩১ দফা দেশের সকল শ্রেণীর মানুষের জন্য: দাউদার মাহমুদ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ বলেছেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের সকল শ্রেণীর মানুষের জন্য। সকল মানুষের অধিকারের কথা ৩১ দফায় বলা হয়েছে। ৩১ দফা শুধু মুসলিমের জন্য নয়, শুধু হিন্দুর জন্য নয়, শুধু পাহাড়ির জন্য নয়, শুধু সমতলের জন্য নয়। এটি বাংলাদেশের সকল শ্রেণির মানুষের জন্য।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার সুফল সম্পর্কে গণসচেতনতা তৈরির লক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আলম দুলালের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

নাটোর

শেয়ার করুন: