শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‎পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

‎​ ‎লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‎​লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। 
‎
‎বুধবার (৮ এপ্রিল) সকালে সীমান্তের ৮৭৪ নম্বর মেইন পিলারের ৫এস সাব-পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
‎​
‎স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, বুধবার সকালে আলী হোসেনসহ কয়েকজন সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এসময় ভারতের কোচবিহার জেলার কুচলিবাড়ি থানার বিএসএফ ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আলী হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে মরদেহটি ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
‎​
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিনা উসকানিতে এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফ-কে চিঠি দেওয়া হয়েছে। মরদেহ দ্রুত ফেরত আনতে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
‎​
‎এদিকে সীমান্তে এমন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোক ও চরম ক্ষোভ বিরাজ করছে। নিহতের স্বজনরা দ্রুত মরদেহ ফেরত পাওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, আলী হোসেনের পরিবার অত্যন্ত দরিদ্র এবং এই ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভোরের আকাশ/এসএইচ

‎পাটগ্রাম সীমান্তবিএসএফের গুলিবাংলাদেশি নিহত

শেয়ার করুন: