শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায়

প্রতিবন্ধী উন্নয়ন আন্দোলনের অগ্রপথিক সোহেল রানা আর নেই

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর মান্দা উপজেলার প্রতিবন্ধী উন্নয়ন আন্দোলনের অগ্রপথিক ও বিশিষ্ট সমাজসেবক সোহেল রানা আর নেই। 

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোহেল রানা মান্দা উপজেলার ‘আলোর সন্ধানে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’, ‘আলোর সন্ধানে প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা’ এবং ‘সুইড বাংলাদেশ’ মান্দা শাখার প্রতিষ্ঠাতা ছিলেন। এ ছাড়া তিনি ‘আলোর সন্ধানে অটিস্টিক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয়’ প্রতিষ্ঠা করে স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন।

সংশ্লিষ্টরা জানান, সোহেল রানা নিজেও শারীরিক প্রতিবন্ধকতার শিকার ছিলেন। তবে শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে তিনি অদম্য মেধাশক্তি ও মানসিক দৃঢ়তা নিয়ে আজীবন সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন।

তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোক ও সমবেদনা জানিয়েছেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব এবং মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সোহেল রানার প্রতিষ্ঠিত সংগঠনগুলোর কর্মীরা জানিয়েছেন, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলেও তার স্বপ্ন ও আদর্শকে লালন করে তারা প্রতিবন্ধী মানুষের সেবায় কাজ চালিয়ে যাবেন।

ভোরের আকাশ/ র.ই
 

প্রতিবন্ধীআখতার জাহান সাথী

শেয়ার করুন: