শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে আইসক্রিম ফ্যাক্টরি সীলগালা, দুই লাখ টাকা জরিমানা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নাজিরপুরে আইসক্রিম ফ্যাক্টরি সীলগালা, দুই লাখ টাকা জরিমানা
নাজিরপুরে আইসক্রিম ফ্যাক্টরি সীলগালা, দুই লাখ টাকা জরিমানা

স্বাস্থ্যর জন্য ক্ষতিকর রং ফ্লেবার ও নামি-দামি মোড়ক ব্যবহার করে আইসক্রীম তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়েছে।  এসময় সেই প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এক‌টি টিম এ জরিমানা ও সিলগালা করেন।

এ সময় কারখানা মালিক পক্ষের মোঃ হাসান শেখ (৩৫) কে নিরাপদ খাদ্য আইন ২০১০ এর দন্ডবিধিতে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।  মোঃ হাসান শেখ নাজিরপুর সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের কোভিদ শেখের পুত্র।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি জানান, মেসার্স সাউথ ল্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ নামক একটি প্রতিষ্ঠান নিজের নামে কোন আইসক্রিম বা আইসবার প্রস্তুত না করে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্রান্ডের নাম দিয়ে আইসবার প্রস্তুত করছেন।  উপকরণ হিসেবে ব্যবহার করছেন বিভিন্ন অনুমোদনহীন রং ও ফ্লেবার।  পরে প্যাকেজিং মেশিন দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নামি-দামি কোম্পানির নামে মোড়কিকরণ করে বাজারে বিক্রি করছেন।  অভিযানে বিপুল পরিমাণ রোবট, হাইস্প্রিড এবং অন্যান্য পরিচিত ব্রান্ডের আইসবার জব্দ করা হয় এবং নকল প্রস্তুতকৃত আইসবার জব্দ করা হয়।

এছাড়া অনুমোদনহীন রং ও ফ্লেবার, চকলেট পাউডার জব্দ করা হয়।  কোম্পানিতে কোন প্রকার লাইসেন্স না থাকায় এবং বিএসটিআইয়ের কোন অনুমোদন না থাকায় খাদ্য আইন ২০১০ এর ৩৯ ধারা দন্ডবিধিতে  প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয় এবং সিলগালা করে বন্ধ করা হয়।

এ অভিযানে  নাজিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজিত কুমার বিশ্বাস নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ এবং নাজিরপুর পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।  জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জাআ

সীলগালাআইসক্রিম

শেয়ার করুন: