শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মণিরামপুরে রমজান জনসেবা বাজারে উপচে পড়া ভিড়

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ৩:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রমজান শেষ মুহুর্তে হলেও বেড়েছে রমজান জনসেবা বাজারে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা। মণিরামপুরে সামাজিক সংগঠন যুবদূত এর উদ্যোগে পবিত্র রমজান মাসজুড়ে পরিচালিত হচ্ছে “রমজান জনসেবা বাজার”। 

মণিরামপুর পৌরসভার সামনে আয়োজিত এই বাজারে রমজানের প্রয়োজনীয় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্য ও স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে। রোববার (১৫মার্চ) দুপুরে রমজান জনসেবা বাজারে গিয়ে দেখা যায় রোজাদারদের উপচে পড়া ভিড়। স্বল্প ও ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পেরে স্বস্তি ফিরছে পথচারী ও রোজাদারদের মধ্যে। 

জানাযায়, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসেবা বাজারে রোজাদারদের জন্য বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। এই বাজারের বিক্রেতা স্থানীয় শিক্ষার্থীরাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাজার পরিচালনার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দুইজন বেকার তরুণের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে এ বাজারে। 

আয়োজকরা জানান, এসব পণ্য বিক্রিয়ে সামান্য লাভ রাখা হচ্ছে। সেই লাভের একটি অংশ দিয়ে কর্মরত তরুণদের বেতন দেওয়া হচ্ছে এবং অবশিষ্ট অর্থ ধারাবাহিকভাবে দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হচ্ছে। কখনও ইফতার বিতরণ, আবার কখনও দরিদ্র পরিবারের কাছে রমজানের বাজার পৌঁছে দেওয়া হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে।

আর এই কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন যুবদূত সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শরিফ মাহমুদ। তিনি বলেন, “আমাদের লক্ষ্য মণিরামপুরের সব শ্রেণি পেশার মানুষের কাছে এই পবিত্র রমজান মাসে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দেওয়া এবং বাজারকে সবার জন্য সহজলভ্য করা।”

যুবদূতের সভাপতি তাসলিমা আলম পাখি বলেন, “আমরা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবো।”

ভোরের আকাশ/ র.ই

 

নিত্যপণ্যের বাজারতাসলিমা আলম পাখি

শেয়ার করুন: