শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খানসামায় ২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা

খানসামা, (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের খানসামা উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মেহরাজুল আলম সুফিকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। 

একই সঙ্গে তাঁর প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার টংগুয়া হাসানাবাগ দ্বিমুখী ফাজিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক মাস্টার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আখতারুজ্জামান মিয়া মেহরাজুল আলম সুফিকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং তাঁর প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন, বিএনপি নেতা সাঈয়েদ আহমেদ বুলবুল, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম এবং ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহরাজুল আলম সুফি।

এ ছাড়া সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: