শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জিএম কাদেরের বাসভবনে হামলা, উত্তপ্ত রংপুর

রংপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জিএম কাদেরের বাসভবনে হামলা, উত্তপ্ত রংপুর
জিএম কাদেরের বাসভবনে হামলা, উত্তপ্ত রংপুর

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৯টার দিকে নগরীর সেনপাড়া এলাকায় অবস্থিত ‘দ্য স্কাইভিউ’ নামক ভবনে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বাসায় অবস্থান করছিলেন জিএম কাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রেস ক্লাব এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গ্র্যান্ড হোটেল মোড়ে আসে এবং সেখান থেকে সরাসরি জিএম কাদেরের বাসভবনের দিকে অগ্রসর হয়। এরপর তারা বাসায় হামলা চালায় এবং জানালার কাঁচ ভাঙচুর করে। একইসাথে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগও করা হয়। হামলাকারীরা পরে টাউন হল এলাকায় মিছিল নিয়ে চলে যায়।

ঘটনার খবর পেয়ে রাত পৌনে ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি দল জিএম কাদেরের বাসার সামনে উপস্থিত হয়। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির অভিযোগ করে বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকেরা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তিনি জানান, হামলার সময় জাপার অধিকাংশ নেতাকর্মী সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম বলেন, “আক্রমণকারীরা আকস্মিকভাবে মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ইটপাটকেল ছোড়ে। তাদের ছোঁড়া ইটের আঘাতে আমি নিজেও আহত হয়েছি।”

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাপার কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, "দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। আমাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এখন নেওয়া হচ্ছে।"

অন্যদিকে, হামলার বিষয়ে ভিন্ন দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিযোগ করেন, “জাতীয় পার্টি সাধারণ ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে।” তিনি রংপুরের জনগণ ও সব রাজনৈতিক দলকে টাউন হলে সমবেত হওয়ার আহ্বান জানান।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, “উভয় পক্ষকে শান্ত রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।”

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: