শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশু নিহত

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

নড়াইল পৌরসভার বরাশুলা চিত্রা সেতু এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী ও শিশু নিহত হয়েছে। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের কারণে মা তার সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

বরাশুলা এলাকার সাব্বির হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, অজ্ঞাত ওই নারী স্থানীয়দের কাছে জানতে চান কখন ট্রেন আসবে।পরে তারা জানতে পারেন আনুমানিক ২ বছর বয়সী কোলের সন্তান ও তার মা ট্রেনে কাটা পড়ে মারা গেছে।  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনটি দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অজ্ঞাত ওই নারী তার কোলে থাকা শিশুকে নিয়ে নড়াইল চিত্রা নদীতে রেল সেতুর উপর উঠে যায়।পরে দেখা যায়  ট্র্রেনে কাটা পড়ে ওই নারী ও তার কোলে থাকা ছেলে শিশুর মৃত্যু হয়েছে।

নড়াইল সদর থানার ওসি-তদন্ত অজয় কুমার কুন্ডু বলেন, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া অজ্ঞাত ওই নারী ও শিশু সন্তানের পরিচয় জানার চেষ্টা চলছে।

ভোরের আকাশ/ র.ই


 

ট্রেনে কাটা পড়ে মৃত্যুঅজয় কুমার কুন্ডু

শেয়ার করুন: