শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জোড়া ইলিশ ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ৬ মে ২০২৫, ২:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জোড়া ইলিশ ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি
জোড়া ইলিশ ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা দুটি বড় আকারের ইলিশ নিলামে ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। 

সোমবার (৫ মে) দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের চরকর্নেশন এলাকার জেলে কবির হালদারের কারেন্ট জালে মাছ দুটি ধরা পড়ে। পরে তিনি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের হালিমের আড়তে নিয়ে আসেন। 

আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ৪ হাজার টাকা দরে মাছ দুটি কিনে নেন দৌলতদিয়া ৫নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। মাছ দুটির ওজন ২ কেজি ৬০০গ্রাম। 

নিলামের সময় মাছ দুটি দেখতে আড়তে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা ও অন্যান্য মাছ ব্যবসায়ীরা। পদ্মার এই বড় আকৃতির ইলিশ ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। 

ক্রেতা সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার এই সাইজের ইলিশ অনেক দিন পর এসেছে। মাছ দুটি খুবই তাজা ও বড়, চাহিদা বেশি থাকায় আমি ভালো দাম দিয়েই কিনেছি। 

স্থানীয় জেলেদের ভাষ্য, সম্প্রতি পদ্মা নদীতে বড় ইলিশের দেখা মিললেও তা খুবই কম পরিমাণে ধরা পড়ছে। একারণে বাজারে বড় ইলিশের দাম বেড়ে গেছে। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: