শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে ৬ চাষিকে মৎস্য উপকরণ বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নীলফামারীর কিশোরগঞ্জে মৎস্যচাষ প্রযুক্তি সেবা প্রকল্প (৩য় পর্যায়ে গৃহস্থালি পুকুরে মাছের উৎপাদন বৃদ্ধি এবং পরিবারের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ছয়জন চাষির মধ্যে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (০৬ জুলাই ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা মো. লোকমান আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. মিজানুর রহমান, প্রত্যেক ৬ জন মৎস্য চাষীদের খাদ্য, চুন, ডিএপি ও জৈব সার, পেঁপেঁ চারা, বেগুন চারা, লাউ চারা, সবুজ শাক, লালশাক বীজ, করলা বীজ, শিম বীজ, শসা বীজ, মাচা তৈরির জাল, জিআই তার; বালাইনাশক ফাঁদ, সাাইনবোর্ড, পিলারসহ অন্যান্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

বাহাগিলী ইউনিয়নের নয়নখাল এলাকার মোছাঃ শাবনুর নামে একজন কৃষক জানান,তার পুকুর রয়েছে। প্রথমবারের মতো মৎস্য কার্যালয় থেকে খাদ্যসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন। এসব ব্যবহার করে মাছ ও শাকসবজি উৎপাদনের মাধ্যমে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদন বিক্রি করে বাড়তি আয় করার আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

উপজেলা মৎস্য কর্মকর্তা সালাম বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বরাদ্দ পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে আরও চাষির মধ্যে এ ধরনের উপকরণ বিতরণ করা হবে।

ভোরের আকাশ/ র.ই


 

আরিফুর রহমান

শেয়ার করুন: