শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে ইভটিজিং কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৫, ১:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হাসপাতালে আহতদের চিকিৎসা
হাসপাতালে আহতদের চিকিৎসা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় একটি মেয়েকে ইভটিজিংকে কেন্দ্র করে এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।  আহত ১২জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মারাত্মক আহত তরিকুল ইসলামকে (৩০) সংকটজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় পাঠানো  হয়েছে।

বৃহস্পতিবার(৫জুন) দিবগত রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও আহতদের সূত্রে জানাগেছে, টুংগীপাড়া উপজেলার নিলফা গ্রামের মিরাজ মোল্লার ছেলে মোক্তার মোল্লার সাথে একই গ্রামের হেদায়েত মেম্বারের ছেলে জামাল সিকদারের সাথে এলাকার একটি মেয়েকে ইভটিজিং করা নিয়ে কথাকাটাকাটি হয়। এরই জেরে বৃহস্পতিবার দিবাগত রাতে উভয়পক্ষ ইট-পাটকেল, লাঠিসোটা ওদেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে  সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় গ্রুপের অন্তত ২৫ জন আহত হয়। এই দুই গ্রুপের মধ্যে পূর্বের থেকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: খোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: